পটিয়ায় শ্রমিক লীগের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: নানান কর্মসূচি মধ্যে দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে জাতীয় শ্রমিকলীগ পটিয়া উপজেলা পৌরসভা শাখার নেতা কর্মীরা। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ পটিয়া উপজেলার সভাপতি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, দক্ষিণ জেলা শ্রমিকলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি,সাধারণ সম্পাদক মোজাম্মল হক, আওয়ামীলীগ নেতা বদিউল আলম তুষার নেতৃবৃন্দ পটিয়া কেন্দ্রীয় সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলীয় কার্য়লয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার সভাপতি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি’র নেতৃত্বে গত ১৪ বছরে পটিয়ায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে আগামীতে পটিয়ার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।



