Uncategorized

পটিয়ায় এতিমখানার ভূমির উপর আদালতের স্থিতিবস্থার আদেশ

এম.এ. আজাদ, পটিয়াঃ চট্টগ্রামের পটিয়া বৈলতলী রোডস্থ আলাম শাহ্্ সড়কের হাজী আবদুস ছত্তার জামে মসজিদের আওতাধীন এতিমখানা ও হেফজখানার ভূমির বিরোধের কারণে চট্টগ্রাম জেলা জজ আদালত স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদেশ দিয়েছে। হাজী আবদুস ছত্তার জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে গত ১৪ ফেব্র“য়ারী এ আদেশ দেন। গতকাল (বুধবার) আদেশের সত্যায়িত অনুলিপি প্রাপ্তিতে এ তথ্য জানা যায়। আদালতের এ আদেশ গতকাল (বুধবার) থেকে বাদীনী ও বিবাদী উভয়পক্ষের উপর জারী করা হয় বলে আদেশ সূত্রে জানা যায়। এতিমখানার ভূমি দখল-বেদখল নিয়ে গত ৮ জানুয়ারী থেকে স্থানীয় মোহাম্মদ মুছা ও তার স্ত্রী ফারজানা আক্তার রমজান আলী ও মহিম উদ্দীন সহ কয়েকজনের সাথে বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে এতিমখানার ঘর ও সীমানা প্রাচীর ভাংচুরকে কেন্দ্র করে মানব বন্ধন, সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এতে মসজিদ কমিটি চট্টগ্রাম জেলা জজ আদালতে ভূমির উপর স্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে আদালত বিবাদীপক্ষকে ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ জারী সহ নিষেধাজ্ঞার শুনানী না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। বাদী পক্ষ মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জজ আদালতের এডভোকেট মোহাম্মদ সেকান্দর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button