অপরাধশিরোনাম

নয়াটোলার বাসায় ঝুলছিল বাবা-ছেলের লাশ

রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিলের নয়াটোলার ১৮১/ ডি নম্বর ভবনের পাঁচ তলা থেকে তাদের দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে বাসায় গিয়ে খায়রুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহরাব হোসেন অরিন (১৪) এর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওসি আবদুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, বাবা ও ছেলের লাশ উদ্ধারের খবর পেয়েছি। তবে আমি অসুস্থতাজনিত ছুটির কারণে বিস্তারিত বলতে পারছি না।
স্বজনদের বরাত দিয়ে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, খোকনের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জের সোনাপুর গ্রামে। পরিবার নিয়ে ভাড়া থাকতেন নয়াটোলার ওই বাসায়। খোকনের ছেলে অরিনের মানসিক সমস্যা ছিল। সবকিছু বুঝলেও কথা বলতে পারত না। প্রায় একমাস আগে শমরিতা হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসাও করানো হয়।
তারা আরো জানান, বুধবার বাবা ও ছেলেকে বাইরে রেখে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে যান। ফিরে এসে দেখেন দু’জনেই সিলিং ফ্যানের সাথে ঝুলঝিল। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, তদন্ত সম্পন্ন ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বাবা ছেলের ঝুলে থাকা লাশের রহস্য উদঘাটন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button