slider

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে।
নিহত জিল্লাল হোসেন (৩৭) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেছ এলাকার চর জগবন্ধু গ্রামে আবদুল খালেকের ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট বালুর মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা শাহাদাত জানান, দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে চেয়ারম্যান ঘাটে আসেন জিল্লাল হোসেন। দুপুর সোয়া ২টার দিকে ঘাটে মাছ নামিয়ে পাশ্ববর্তী বালুর মাঠ হয়ে ট্রলারে যাচ্ছিল তিন জেলে। এসময় হঠাৎ করে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান জিল্লাল হোসেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের মৃতদেহ তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button