হরিরামপুরে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে পরিবেশ বান্ধব সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’র আয়োজনে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে।
১০ জুন (শুক্রবার) সকালে উপজেলার পাবলিক লাইব্রেরির সামনে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোধনে আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও আলোচক হিসেবে সংগঠনের উপদেষ্টা, শিক্ষক ও সাংবাদিক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু উপস্থিত ছিলেন।
হরিরামপুর শ্যামল নিসর্গ’র সভাপতি মো: ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈবুল আজহার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ ও তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বক্তব্য রাখেন।
বাসুদেব হালদারের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল। এছাড়াও সংগঠনের উপদেষ্টা আজহার উদ্দিন, সংগঠনের সহ সভাপতি আনন্দ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ছয় টায় ১০০ তাল ও খেজুর বৃক্ষ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ মৌসুম ২০২২ এর উদ্বোধন ও করা হয়।




