Uncategorized

নোয়াখালীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত মাজারুল ইসলাম তুর্জয় (২০) উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের মানিকের ছেলে।
বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়ে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে তিন বন্ধুসহ নিহত তুর্জয় চৌমুহনী পৌরসভার কন্ট্রেক্টর মসজিদ এলাকায় হাঁটছিল। এসময় ৩-৪ জন অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তুর্জয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান,পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। নিহত তুর্জয় এর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘদিন ওই মামলায় কারাগারে ছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button