বিবিধশিরোনাম

নেট দুনিয়াতে হাসির রোল

একটা মহামারী বদলে দিয়েছে গোটা দুনিয়া। মরণব্যাধির থাবায় পর্যদস্তু অবস্থা সকলের। ভ্যাকসিনের আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে বিশ্বের সব দেশ। আর এরই মধ্যে করোনা ভাইরাস নিয়ে ফের হাস্যকর মন্তব্য করে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। টাইমসের একটি প্রতিবেদনে জানা গিয়েছে করোনার টিকা সম্পর্কে বলতে গিয়ে তিনি দাবি করে বলেন যে, ‘করোনার টিকা গ্রহণ করার পর মানুষ কুমিরেও পরিণত হয়ে যেতে পারে।’ আর তার এই মন্তব্যের পর হাসির রোল উঠেছে নেট দুনিয়া। অনেকেই তাকে কটাক্ষ করে দায়িত্ব জ্ঞানহীন প্রেসিডেন্ট বলেও সম্বোধন করেছেন। তিনি আরও বলেছেন, ‘করোনার প্রতিষেধক হিসেবে ‘ফাইজার’এর কোনও প্রতিক্রিয়া দেখা দিলে তার জন্য আমরা দায়বদ্ধ নই। এই টিকা নেয়ার পর আপনি যদি কুমিরে পরিণত হন তাহলে এটা আপনার সমস্যা।
আমাদের নয়।’ এই টিকার প্রচারে গিয়ে তিনি আরও বলেন, ‘এটি বিনামূল্যে দেয়া হবে তবে বাধ্যতামূলক নয়।’ যদিও সেদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, এই ভ্যাকসিন সকলের জন্য বাধ্যতামূলক। তবে যারা নিতে ইচ্ছুক নয় তাদের ওপর জোর করে প্রয়োগ করা হবে না। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলে ফাইজার ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ইতিমধ্যেই ব্রিটেন ও আমেরিকায় জরুরি ভিত্তিতে তা ব্যবহারের অনুমতিও দেয়া হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে ভ্যাকসিন না নেয়ার জন্য কাউকে জরিমানা করতে পারে কিংবা কোনও জমায়েতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারিও করতে পারে। কিন্তু ভ্যাকসিন নেয়ার জন্য জোর করতে পারবে না বলে জানানো হয়েছে। অন্যেদিকে করোনার নতুন প্রজাতির হদিশ পাওয়া গেল ব্রিটেনে। নতুন প্রজাতির এই ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে। ইংল্যারন্ডের দক্ষিণে এই নতুন প্রজাতির ভাইরাসের হদিশ মিলেছে্। নতুন এই প্রজাতির থেকে সংক্রমণের গতি আরও বেশি। করোনার যে ভ্যা কসিন হাতে এসেছে তা দিয়ে আদৌ এই নতুন প্রজাতিকে রোখা যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধন্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button