Uncategorized
নেইমার পারলেন না ব্রাজিলের ভাগ্য ফেরাতে

অলিম্পিক গেমস ফুটবলে বার্সেলেনার ফরোয়ার্ড পারলেন না ব্রাজিলের ভাগ্য ফেরাতে। বৃহস্পতিবার রাতে রিও অলিম্পিক ফুটবলে তারা ০-০ গোলে ড্র করেছে দক্ষিণ আফ্রিকার সাথে। দক্ষিণ আফ্রিকা ১০ জন নিয়েও স্বাগতিকদের রুখে দেয়।
অবশ্য ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসের একটি কিক পোস্টে লাগে।
দক্ষিণ আফ্রিকার মথোবি মভালাকে ফাউলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর মাঠ থেকে বের করে দেয়া হয়।
ব্রাজিল ২০১২ অলিম্পিকে রানার্স আপ হয়েছিল। তারা ৫ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে এখন পর্যন্ত স্বর্ণপদক পায়নি।




