Uncategorized

সোনাইমুড়ীতে সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে দু’টি সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার চাষীরহাট ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সোনাইমুড়ী উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার কাশিপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামের একটি হাসপাতালে অসুস্থ সন্তানকে দেখে চৌমুহনী থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে সোমবার রাত ১০টার দিকে উপজেরার বারগাও ইউপির কাশিপুর বাজারে বিপরীত দিক থেকে আশা একটি সিএনজির সাথে অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ওই শিক্ষকের মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক দুর্ঘটনার শিকার সিএনজিগুলো আটক করা হয়। তবে এ ঘটনায় কেউ এখন কোন অভিযোগ দায়ের করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button