Uncategorized

নীলফামারীতে ২৩ চীনা নাগরিকসহ ৪৫ জনের করোনা শনাক্ত

নীলফামারীতে ২৩ চীনা নাগরিকসহ নতুন করে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন করে আক্রান্ত ৪৫ জনের মধ্যে নীলফামারী সদর উপজেলায় উত্তরা ইপিজেডের ২৩ জন চীনা নাগরিকসহ ৩৫ জন, ডোমার উপজেলায় ২ জন, সৈয়দপুর উপজেলায় ২ জন ও ডিমলা উপজেলায় ৬ জন রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, নীলফামারীতে এ নিয়ে মোট ৫৫ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ জন, ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানির ২ জন, এভারগ্রীন প্রোডাক্টস কোম্পানির ২৫ জন ও কর্ড (বিডি) লিমিটেডের ৫ জন কর্মকর্তা রয়েছেন।
রনজিৎ কুমার বর্মন বলেন, এ নিয়ে জেলায় মোট করোনাভাইরা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৮১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। এর মধ্যে ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button