sliderস্থানিয়

নীলফামারীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বদলিজনিত কারণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ হারেজ উদ্দিনকে এক অনাড়ম্বর অথচ হৃদয়গ্রাহী সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) এ.এফ.এম. তারিক হোসেন খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নীলফামারীতে দায়িত্বপালনকালে মোঃ হারেজ উদ্দিন সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মেধা, বিনয় ও নেতৃত্বগুণ সহকর্মীদের অনুপ্রাণিত করেছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সর্বদা পেশাদারিত্ব বজায় রেখেছেন, যা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করেছে।

এ সময় পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করে বলেন,
“একজন তরুণ পুলিশ কর্মকর্তা হিসেবে হারেজ উদ্দিন তার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। নীলফামারীর মানুষ তাকে ভালোভাবে স্মরণে রাখবে। আমরা বিশ্বাস করি, বিরামপুর সার্কেলসহ ভবিষ্যতের যেকোনো দায়িত্বেও তিনি একইভাবে সফলতার সাথে অবদান রাখবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে বিদায়ী এএসপিকে ফুলেল শুভেচ্ছা জানান। বক্তারা তার কর্মজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন কর্মস্থলে সাফল্যের সাথে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, মোঃ হারেজ উদ্দিন পুলিশ বাহিনীর ৪০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে নীলফামারীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। দায়িত্বপালনকালে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। সদালাপী ও আন্তরিক ব্যবহারের কারণে সাধারণ মানুষের কাছেও তিনি প্রশংসিত হন।

তার বদলিজনিত পদায়নের মাধ্যমে তিনি নীলফামারী থেকে দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলে যোগদান করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button