শিরোনাম

নীলফামারীতে চিকিৎসক করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের শরীরে করোনা জীবাণু শনাক্ত হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। ওই হাসপাতাল লকডাউন করা হয়েছে। একইসঙ্গে চিকিৎসকের এক সহকর্মীকেও আইসোলেশনে রাখা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্ম্মন। তিনি বলেন, ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় তাকেসহ অপর এক চিকিৎসককে রাখা হয়েছে আইসোলেশনে।
জানা গেছে, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। স্বাস্থ কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স, আয়া, রোগীসহ ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনায় আক্রান্ত ওই চিকিৎসক ছুটি শেষে গত ৩ এপ্রিল ঢাকা থেকে কর্মস্থল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় ৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল ৭ এপ্রিল পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা শনাক্ত হয়।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন। নতুন করে কেউ সুস্থ হননি। বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button