খেলা

নীরবে রেকর্ড গড়ে যাচ্ছেন হাশিম আমলা

বিরাট কোহলি, জো রুট, এবি ডে ভিলিয়ার্স, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ- তাদের মধ্যে মিল কোথায়? সারা বিশ্বে এই হার্ডহিটারদের ব্যাটিং নিয়ে মিডিয়ায় যে আলোচনা হয় আর কোনো ব্যাটসম্যানের জন্য তেমনটা হয় না। কিন্তু এদের মধ্যে নিঃশব্দে একজন রেকর্ড বইয়ে নিজের নাম তুলে চলেছেন। একদিনের ক্রিকেটে দ্রুততম দুই হাজার থেকে সাত হাজার রান করে রেকর্ড বইয়ে নিজের নাম পাকা করে ফেলেছেন। তিনি হাশিম আমলা।
দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান বিরাট কোহলির চেয়ে কম সংখ্যক ম্যাচেই সাত হাজারি ক্লাবে প্রবেশ করেছেন।
২৫ ম্যাচের ২৪তম ইনিংসে এক হাজার রান তুলেছেন তিনি। আর কোহলি ২৭ ম্যাচ খেলে ২৪তম ইনিংসে এই রান করেন।
তবে সবচেয়ে বেশি দ্রুত তিনি প্রবেশ করেছেন দুই হাজারি ক্লাবে। ১৬ ইনিংস খেলেছেন এক হাজার রান তুলতে! ৪০তম ইনিংসেই দুই রান করে ফেলেছেন তিনি। আর এই কাজটি বিরাট করেছেন ৫৩তম ইনিংসে!
একই অবস্থা তিন হাজার রানের বেলায়ও! ৫৭তম ইনিংসে করেছেন তিন হাজার রান। আর বিরাট ৭৫তম ইনিংসে।
এর ধারাবাহিকতা রয়েছে সাত হাজার রান পর্যন্ত। ১৫৩ ম্যাচের মধ্যে ১৫০তম ইনিংসে সাত হাজার রান করেন তিনি। আর বিরাট সেটি করেছেন ১৭৫তম ইনিংসে।
এক নজরে দেখে নিন তার রেকর্ডের কীর্তি –

আপাতত ১৬১ ইনিংসে ৭৫৩৫ রানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মাঝে তার সময়টা বিশেষ ভালো যায়নি। ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button