slider
নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২৬ আগষ্ট শনিবার বেলা ১০ টায় উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, আব্দুল মতিন, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক রতন কুমার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা ডালিম, সদস্য সাহান সা, আল-মাহমুদ প্রমূখ। বর্ধিত সভায় উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।




