slider

নিয়ামতপুরে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, সরকার কামাল হোসেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুর আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমূখ।
মাসিক আইন শৃংখলা সভা ও মাসিক উপজেলা সমন্বয় সভা অজ্ঞাত কারণে উপজেলা সকল ইউনিয়ন চেয়ারম্যান বর্জন করেছে।
সভায় ট্রান্সফরমার চুরি, সড়ক দূর্ঘটনা, মাদক ও সার নিয়ে লুকোচুরি বিষয়ে নিয়ে উপস্থিত সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন আশ^াস প্রদান করেন।
একই সাথে উপজেলার সম্প্রীতি সমাবেশ, আইন শৃংখলা সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button