নিয়ামতপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিমল চন্দ্র প্রামানিক, সুভাষ কান্ত সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমীর নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য ইমরান ইসলামসহ বিভিন্ন বেসরকারী সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।




