নিয়ামতপুরে বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আশ্রয় এনসিওর প্রকল্পের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পীরপুকুরিয়া, বাসুদেবপুর, বিলাশৈল ও শনিবার(১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবপুর, বাঐচন্ডি, বেলট্রি আশ্রর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলায় ২০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২০ টি আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আশ্রয় এনসিওর প্রকল্প নিয়ামতপুর উপজলার উপজেলা ম্যানেজার মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশ্রয় এনসিওর প্রকল্পের, প্রকল্প ব্যবস্থাপক মোঃ সেলিম উদ্দিন।



