slider

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রোববার (২৮ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ আয়োজন করে। এসময় আলোচকগণ বলেন, শোষিত, বঞ্চিত বাঙ্গালীর অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙ্গালী ঝাপিয়ে পড়ে স্বাধীনতা আদায়ের সশস্ত্র সংগ্রামে। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান এবং শোষিত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা করায় ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফরিদ আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইযুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমানসহ উজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button