sliderস্থানিয়

অপারেশন ডেভিল হান্ট ফেজ ২: নলছিটিতে আলীগ নেতা গ্রেপ্তার

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় চলমান অভিযানে নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মাস্টারকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আশ্রাব আলী ।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে ঝালকাঠি সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার ঝালকাঠি আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button