মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর রবিবার উপজেলা কমপ্লেক্সের সামনে প্রথমে জাতীয় পতাকা উত্তলন ও র্যালি এবং পরবর্তীতে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার নিলুফার ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ প্রমূখ।
বক্তারা,সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিককে অন্তর্ভুক্ত করে একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
দেশের সব স্তরের মানুষকে (সবার জন্য বাংলাদেশ) সমবায়ের আওতায় এনে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করার গুরোত্ব আরোপ করেন।
সর্বশেষ সমবায় সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
