slider

নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” শ্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার”। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আল মামুন হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুল আলম, নওগাঁ জেলা আ্ওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ট্রেড প্রশিক্ষক মোসাঃ সুমী খাতুন, মৌসুমী খাতুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button