নিয়ামতপুরে গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ভয়াল ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগষ্ট) সকালে নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হয়ে হাজার হাজার দলীয় নেতাকর্মী আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয় শাখা ও সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ হতে তিন মাথার মোড় হয়ে উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে উক্ত স্থানে সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হুমায়ন কবির, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল বাকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক সরকার সালেহ আহমেদ সজল, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ তৎকালীন বিএনপি জোট সরকারের মদদে দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সময় গ্রেনেড হামলা করা হয় এবং তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী শহীদ হন এবং শেখ হাসিনা সহ প্রায় ৩০০ নেতা কর্মী আহত হন।
তিনি আরো বলেন, অবিলম্বে গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবী জানান উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও বাংলাদেশ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।




