slider

নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৭ মার্চ সোমবার বেলা ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিমল চন্দ্র প্রামানিক।
উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদেও সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূরে আল সিদ্দিকী, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিছিল ও নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button