slider

নিয়ামতপুরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার অপহরণকারী গ্রেফতার

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে অপহৃত নবম শ্রেনীর স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিক্টিম ছাত্রীটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্যামপুর মোন্নাপাড়া গ্রামের সাত্তার মন্ডলের বখাটে ছেলে তুহিন বাবু ওরফে রবিউল (২০) শালবাড়ী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল রবিবার বটতলী বাজার হইতে বটতলী চারমাথা মোড়ে জনৈক আবুল মন্ডলের পুকুরের নিকট হতে সকাল ৯ টায় দিকে একটি সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়। মেয়ে অপহরণের ঘটনায় তার বাবা বখাটে তুহিন বাবু ওরফে রবিউলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবিরের নিদের্শনায় এসআই ইব্রাহিমের নেতৃত্বে রবিবার রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে অপহরণকারী তুহিন বাবু ওরফে রবিউলকে গ্রেফতার করে। এসময় অপহৃতা স্কুল ছাত্রীটিকেও উদ্ধার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button