sliderস্থানিয়

নিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেট এর সামনে নিয়ামতপুর মডেল ফারিয়া আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়ান ফার্মা’র সিনিয়র এমআইও সুমন ইকবাল।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময়ে হয়রানি ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তাই তাদের পেশাগত সম্মান রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। তাদের প্রতি সম্মানজনক আচরণ এবং কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

মানববন্ধনে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button