sliderস্থানিয়

ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে পৃথক অভিযানে মোট ৩৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ও ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের জালালী গ্রামে অভিযান চালায় র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। অভিযানে মোঃ আজিজুল হক দুলালের (৫২) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে তিনটি পোটলায় থাকা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজিজুল হক দুলালকে গ্রেপ্তার করা হয়।

একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৫:১০ মিনিটের দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল। এ সময় মোঃ মমিনুল হকের (৪০) বাড়ির রান্নাঘর থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মমিনুল হক ও আলমা ওয়াকাদি ওরফে পাপিয়া বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। গ্ৰেফতারকৃতরা ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button