নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, নিয়ামতপুর, নওগাঁ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র এবং উপস্থাপনা করেন ডা. শারমিন সুলতানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বিএমডিএ প্রকৌশলী তারিক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য পুষ্টির গুরুত্ব অপরিসীম। অপুষ্টি দূর করে সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।




