sliderস্থানিয়

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রণব কুমার সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদেকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা প্রমুখ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। যেমন পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন, খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button