খেলা

নিদাহাস ট্রফি শুরু হচ্ছে আজ

কলম্বোর প্রেমাদাসায় আজ শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া এতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও ভারত। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। আজকের ম্যাচের দর্শক হয়ে থাকবে বাংলাদেশ। আগামী ৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
এ টুর্নামেন্টটি এক পেশে হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ এই সংক্ষিপ্ত ভার্সানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে অনেকটা এগিয়ে ভারত। যদিও দলটির নিয়মিত একাদশের চার-পাঁচজন তারকা ক্রিকেটার এতে অংশ নিচ্ছে না। তবু আইপিএলে খেলা দলটিকে মাটিতে নামানোই হবে অপর দুই দল বাংলাদেশ শ্রীলঙ্কার প্রধান লক্ষ্য।
গত ডিসেম্বরেও ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। ভারতে অনুষ্ঠিত ওই সিরিজে লঙ্কানরা হোয়াইটওয়াশ হয়। দুই দলের মধ্যে এ পর্যন্ত যে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়, তাতে ভারত জিতেছে ১০ ও শ্রীলঙ্কা চারটিতে। বাংলাদেশ এই ভার্সানে এখনো হারাতে পারেনি ভারতকে। ফলে এ টুর্নামেন্ট জয়ের টার্গেটটা পাশে রেখে শ্রীলঙ্কা ও বাংলাদেশ বেশি মনোযোগী হবে ভারতকে হারাতে।
টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে ডাবল লিগের। অর্থাৎ একে অপরের বিপক্ষে খেলবে দুইবার করে। বাংলাদেশ ৮ মার্চ প্রথম ম্যাচে অংশ নেয়ার পর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ মার্চ। ১৪ মার্চ ভারতের বিপক্ষে দ্বিতীয় দফা লড়াইয়ের পর শ্রীলঙ্কার সাথে ১৬ মার্চ হবে শেষ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ১৮ মার্চ।
সব খেলা কলম্বোর প্রেমাদাসায়। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
নিদাহাস ট্রফির সূচি :

দল————–প্রতিপক্ষ—— তারিখ
শ্রীলঙ্কা বনাম ভারত- ৬ মার্চ
বাংলাদেশ বনাম ভারত- ৮ মার্চ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ১০ মার্চ
শ্রীলঙ্কা ব নাম ভারত – ১২ মার্চ
বাংলাদেশ বনাম ভারত- ১৪ মার্চ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ১৬ মার্চ
ফাইনাল-১৮ মার্চ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button