Uncategorized
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন পিটি

রেকর্ড তো ভাঙার জন্যই। আজ রেকর্ড হলে, কাল তা ভাঙবে অন্য কেউ। কিন্তু নিজের রেকর্ড নিজেই ভাঙার মধ্যে আনন্দ তো একটু বেশিই থাকে। অ্যাডাম পিটি সেই ভাগ্যবান।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন রেকর্ড গড়ে রিও অলিম্পিকে যুক্তরাজ্যকে প্রথম সোনা এনে দিলেন তিনি।
গেমসের দ্বিতীয় দিনে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৫৭.১৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েন পিটি। এই ইভেন্টের হিটেই ৫৭.৫৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড গড়েছিলেন এই সাঁতারু।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে সোনা জেতা দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ভ্যান ডার বুর্গ এবার ৫৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে এবার পেয়েছেন রুপা আর যুক্তরাষ্ট্রের কডি মিলার পেয়েছেন ব্রোঞ্জ।




