প্রবাসশিরোনাম

নিউইয়র্ক পুলিশের উচ্চ পদে প্রথম বাংলাদেশি

বিশ্বের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী পুলিশ বাহিনী হিসেবে পরিচিত এনওয়াইপিডির ক্যাপ্টেন পদে যোগ দিয়েছেন বাংলাদেশি-আমেরিকান খন্দকার আবদুল্লাহ। যুক্তরাষ্ট্র পুলিশ বাহিনীর এতো উচ্চ পদে এটাই প্রথম কোনো বাংলাদেশির নিয়োগ।
রাজনৈতিক আনুকূল্য পেলে খন্দকার আবদুল্লাহ হতে পারেন নিউইয়র্কের প্রথম বাংলাদেশি-আমেরিকান পুলিশ কমিশনার। ক্যাপ্টেনের পর নিউইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি পুলিশ কমিশনার।
২১ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন খন্দকার আবদুল্লাহ।
বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৩ সালে খন্দকার আবদুল্লাহ আমেরিকায় আসেন। নিউইয়র্কের বাংলাদেশিবহুল এলাকা কুইন্সের এস্টোরিয়া আর উডসাইড এলাকায় তার বেড়ে ওঠা।
২০০৫ সালের সামারে নিউইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন খন্দকার আবদুল্লাহ। তিনি কলেজে পড়ার সময় জব ফেয়ারে দেখেন, এনওয়াইপিডিতে লোক নেয়া হচ্ছে। প্রথমে অনেকটা খেয়ালের বশে তিনি খণ্ডকালীন ইন্টার্ন হিসেবে যোগ দেন পুলিশ বিভাগে। ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সিদ্ধান্ত নেন পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেয়ার। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্ন তাকে পেয়ে বসে সেই সময়েই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button