Uncategorized

নাসিক নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পতাকা ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২০ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
অন্য বৈধ মেয়র প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস।
প্রার্থীদের দেওয়া সব তথ্য যাচাই করার পর সঠিক পেয়ে সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ, আয়কর বিভাগের উপস্থিত প্রতিনিধিদের অনাপত্তি প্রদান সাপেক্ষে তাদের বৈধ ঘোষণা করা হয়।
বাছাইয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও মো. সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়।
তাদের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, দু’জনের প্রার্থীতায় ভুল তথ্য দেওয়া ও ঋণখেলাপি থাকায় বাতিল করা হয়। বাকিদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button