sliderস্থানিয়

নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর): জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) প্রাণীসম্পদ দপ্তর চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে উন্নতির গতি।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। সভাপতিত্ব করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীরসহ স্থানীয় বিভিন্ন মাধ্যমের সাংবাদিকবৃন্দ।

শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে অতিথিরা অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আলোচনায় বক্তারা বলেন, দেশীয় জাতের পশুপাখির সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার গ্রামীণ অর্থনীতি উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।

উদ্বোধনের পর প্রদর্শনীতে গবাদিপশু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ছাড়াও বিভিন্ন আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি উপস্থাপন করা হয়। “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী জনসচেতনতা কার্যক্রমও ঘোষণা করা হয়।

এ বছর প্রদর্শনীতে ২৭টি স্টল অংশ নেয়, যা দেখতে সকাল থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় লক্ষ করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button