sliderস্থানিয়

নালিতাবাড়ীতে অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়ে ধ্বংস

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা মৎস্য অফিসার এক অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী ২০টি জাল, মশারী জাল ২টি ভীম জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন।

নালিতাবাড়ী উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে (১৬ জুন) সোমবার মৎস্য অফিসার সারোয়ার হোসাইন মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ এর আলোকে দিনভর উপজেলার মালিঝি নদী, কাটাখালী, বরবিলা বিল থেকে অভিযান চালিয়ে ২০টি চায়না দূয়ারী জাল, ১টি মশারী জাল ও ২টি ভীম জাল জব্দ করেন। পড়ে নালিতাবাড়ী উপজেলা চত্বরে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের আনুমানিক মূল্য সাড়ে তিন লক্ষ টাকা বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সহকারী পরিচালক সায়লা ও জেলা মৎস্য অফিসার প্রণব কর্মকার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button