মহানগরশিরোনাম

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৫ হাজার ছাড়ালো

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৩ জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৩ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৫ হাজার ২১ জন। রোববার (২৮ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী তিনজনের মধ্যে রূপগঞ্জের দুই জন ও সিটি কর্পোরেশন এলাকার ১ জন। রূপগঞ্জে মৃত্যুবরণ করেছেন এক নারী (৬৫) ও এক পুরুষ (৫৫)। নাসিক এলাকায় মারা গেছেন ২৬ বছরের এক তরুণী।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন মারা গেছেন। এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৩ জন। এদের মধ্যে মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬১ জন ও মোট আক্রান্ত ১ হাজার ৭৫৮ জন, সদর উপজেলায় মারা গেছেন ২২ জন ও মোট আক্রান্ত ১ হাজার ১৯৪ জন, বন্দরে আক্রান্তের সংখ্যা ১৭২ ও মারা গেছেন ৩ জন, আড়াইহাজারে আক্রান্ত ৪৬৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৪৪ জন ও মারা গেছেন ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ৯৮৫ জন।
এদিকে এ জেলায় মোট ২৪ হাজার ৩৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩২ জনের। জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ৩১৫ জন, বন্দরের ৬৬ ও সোনারগাঁয়ের ১৭৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button