নাটোরে ১৭ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ নাবালক মিয়া আটক

নাটোর প্রতিনিধি : নাটোরে গাঁজাসহ নায়েব আলী নাবালক মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আজ ২৮ এপ্রিল বৃহ¯পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার গোলদিঘি কৃষ্ণপুর এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের উপর থেকে ১৭ কেজি ৮ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে র্যাব। আটক নাবালক মিয়া (৪৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের জনৈক ফুল মিয়ার ছেলে।
র্যাব নাটোর ক্যা¤েপর কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২৮ এপ্রিল বৃহ¯পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার গোলদিঘি কৃষ্ণপুর এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ১৭ কেজি ৮ শ গ্রাম গাঁজাসহ নায়েব আলী নাবালক মিয়া (৪৮)কে আটক করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নায়েব আলী নাবালক মিয়া জব্দকৃত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে যা সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলাবাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।




