slider
নাটোরে যুবদলের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুবদল সভাপতি ডালিম সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ডালিম এর বাড়িতে হামলার প্রতিবাদে ও যুবনেতা শাওন হত্যার প্রতিবাদে নাটোর জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে । শুক্রবার সকালে মিছিল টি শহরেরর হাফরাস্তা থেকে বের হয়ে সড়কের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ মিলিত হয় । এতে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সাধারণ স¤পাদক আনিসুর রহমান, যুগ্ম স¤পাদক কামাল হোসেন ব্যাপারী, যুবদল নেতা আসলাম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ, সদর উপজেলা আহবায়ক আব্দুস সালাম, মিঠু সোহেল সহ অন্যান্যরা ।




