নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় সত্তোরোর্ধ বৃদ্ধ নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় ছালামত আলী নামে সত্তোরোর্ধ এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ছালামত আলী সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের প্রয়াত ছাবের আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এম এন মাসুদ ও এলাকাবাসী জানান, বাড়ি থেকে বের হয়ে ছালামত আলী বাইসাইকেল যোগে হয়বতপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সৈয়দ মোড় এলাকায় ঢাকা থেকে নাটোর গামী একটি মাইক্রোবাস বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছালামত আলী সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয় রামাইক্রোবাস সহ তার চালক জয়নাল আবেদিনকে আটকে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সেইসাথে মাইক্রোবাসটি জব্দসহ চালককে হাইওয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ছালামত আলীর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




