sliderস্থানিয়

নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস চায়ের দোকানে, আহত ১০

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের চায়ের দোকানের ভিতর দিয়ে ঢুকে পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে নলছিটি উপজেলাধীন দপদপিয়া জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পত্যক্ষদর্শী সূত্র জানায়, বরিশাল থেকে আসা একটি মাইক্রোবাস বাখেরগঞ্জের দিকে যাচ্ছিল। গাড়িটি দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের চায়ের দোকানের ভিতরে ঢুকে দোকানে বসা কয়েকজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় দোকানের ক্রেতা ও মাইক্রোবাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button