slider

নাটোরে পরকীয়ার জেরে যুবককে ছুরিকাঘাত

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলায় পরকীয়ার জেরে রকি মিয়া (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত ও রব মিয়া (৬৫) নামে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। রকি একই এলাকার ওহাব মিয়ার ছেলে ও রব মিয়া একই এলাকার মৃত তাজ উদ্দিনের ছেলে। সম্পর্কে তারা দাদা ও নাতি ।

স্থানীয়রা জানান, সোমবার জয়নগর গ্রামের বাসিন্দা রিদয়ের স্ত্রীর সাথে রকি’র পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে রকি ও রিদয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে রকি ও তার সহযোগীরা রিদয়কে মারপিট করে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে রকি বাড়ী ফেরার পথে রিদয়ের সহযোগীরা রকিকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, এ ধরণের ঘটনার কথা শুনেছি। কিন্তু কোন পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button