slider

কেরানীগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ অনুষ্ঠিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০২৩ উদযাপন হয়েছে।

২৫ জুলাই মঙ্গলবার দুপুর ২ টায় জাতীয় মৎস সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও প্রামান্যচিত্র প্রর্দশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কজী মাহমুদউল্লাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশ্রাফ, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ এসময় আরো অনেকই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে আসা সফল মৎস চাষিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং উপজেলা প্রাঙ্গনে র‌্যালী করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button