Uncategorized

নাটোরে নিত্য পণ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোরে নিত্য পন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে তাই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জাতীয় পার্টি সভাপতির এড. সোহেল রানার নেতৃত্বে মানববন্ধন করেছে । শুক্রবার (৪ মার্চ) বিকালে নাটোর পুরাতন ঢাকা বাসস্টেন এলাকায় কানাইখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি সমশের আলীর সভাপতিত্বে নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহেল রানা, সাধারণ স¤পাদক আব্দুস সাত্তার মিঠু,সহ-সভাপতি আব্দুস সালাম, প্রচার স¤পাদক আশরাফুল জামান (মুন্নি) সহ বিভিন্ন নেতাকর্মী।
মানববন্ধনে এড. সোহেল রানার বলেন, দিনে দিনে বেড়েই চলেছে দ্রব্যমূল্যের দাম, মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে নিত্য পন্য দাম, পন্যর দাম বাড়লেও মানুষের আয় বাড়ছে না। সরকারের কাছে বাজারে মনিটনিং এর দাবী জানান তারা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button