slider

নাটোরে ওয়াকফ্ সম্পত্তির অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি : নাটোরে ৩৩.১১ একর ওয়াকফ্ সম্পত্তির অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোতাওয়াল্লী ও তার পরিবার। শনিবার বেলা ১২ টার দিকে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওয়াকফ্ সম্পত্তির মোতাওয়াল্লী মির্জা রবিউল বেগ। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারের পার্শ্বে রাওতা গ্রামের বাসিন্দা আব্দুল করিম ওয়াকফ্ স্টেট এর ৩৩.১১ একর আবাদী জমির মোতাওয়াল্লী নিযুক্ত হন। আব্দুল করিমের পরে মির্জা রবিউল বেগ মোতাওয়াল্লী’র দায়িত্ব পেয়ে ওই সম্পত্তি (যার বর্তমান মূল্য প্রায় ৫ কোটি টাকা) দেখভাল করে আসছিলেন। কিন্তু দীর্ঘসময়ে ওই সম্পত্তির অধিকাংশ অংশ দখল করে বাড়ী নির্মাণ ও চাষাবাদ করতে থাকে কতিপয় পরিবার। ওই সম্পত্তি থেকে অবৈধ দখল উচ্ছেদে ২০১২ সালে ভুক্তভোগী ওয়াকফ্ প্রশাসকের নিকট আবেদন করেন। এ বিষয়ে শুনানী হলে রায় ভুক্তভোগীর পক্ষে যায় এবং উচ্ছেদ করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে অবৈধ দখলদাররা আদালতে মামলা দায়ের করলেও আদালত তা খারিজ করে দেয়। এছাড়া জেলা প্রশাসক জিপি মহোদয়ের কাছ থেকে মতামত চাইলে জিপি জানান, ‘উচ্ছেদ কার্যক্রম করা যাইতে পারে।’ এরপরেও অজ্ঞাত কারণে উচ্ছেদ অভিযান সফল হয়নি। ভুক্তভোগীর দাবি, বর্তমানে তার তত্বাবধানে ৭-৮ বিঘা জমি রয়েছে, বাকী সম্পত্তি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এ অবস্থায় দ্রুত ওয়াকফ্ সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য জোর দাবি জানান ভুক্তভোগী।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এবিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে মোতাওয়াল্লীর পরিবারের অন্যান্য সদস্য মির্জা রেজাউল করিম গে, মির্জা রাসেল বেগ, মির্জা রাকিব বেগ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button