slider

নাটোরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি : নাটোরে সোমবার দুপুরে হৃদয় হোসেন নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে নিজের শয়ন কক্ষে আত্মহত্যা করেছে। হৃদয় হোসেন নাটোর সদরের বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে মানবিক বিভাগে চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছিল। সে স্থানীয় বালিয়াডাঙ্গা গ্রামের জসিম প্রধানের বড় ছেলে। নিহত পরীক্ষার্থীর চাচা ওয়াসিম প্রধান জানান, হৃদয় হোসেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমটি অংশ নিয়ে পরীক্ষা ভালো না হওয়ায় বাড়ি এসে অনেক কান্নাকাটি করছিল। সোমবার দুপুরে তার বাবা ইটভাটায় কাজে চলে গেলে ছোট দুই ভাই ও মায়ের অগোচরে নিজের ঘরের দরজা বন্ধ করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার ছোট ভাই ঘরের জানালা দিয়ে তাকে ঝুলে থাকতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে খবরটি ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য সবাই তার বাড়িতে ভিড় করে। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button