Uncategorized

নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

নাটোরের সিংড়ায় অতি বৃষ্টিপাতে আত্রাই নদীর পানি বিপদসীমার ৬৫ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সিংড়া উপজেলার ৬ টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দি পরিবারের অনেকে আত্মীয় ও প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
এছাড়াও স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে এসেছে প্রায় ৫০ টি পরিবার। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সিংড়া-কলম সড়কের বলিয়াবাড়ী এলাকার রাস্তা। যেকোন মুহূর্তে ধসে যেতে পারে এ রাস্তাটি। এছাড়াও রোপা আমন ও বেশ কিছু পুকুরের মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বিলের ঘাস ডুবে যাওয়ায় খাদ্য সঙ্কটে রয়েছে গবাদিপশু এবং স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, মঙ্গলবার সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ৬৫ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরকোল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাা মেরামত করা হচ্ছে।
অপরদিকে, ত্রিমোহনী কলেজ এলাকার রাস্তা সংস্কার করে পানি প্রবাহ বন্ধের কাজ শুরু হয়েছে। শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফল হাবিব রুবেল জানান, অতি বৃষ্টি ও নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় শেরকোল ইউনিয়নসহ অন্যান্য এলাকা প্লাবিত হচ্ছে, মানুষের জন জীবন রক্ষার্থে স্থানীয় স্কুল গুলোতে আশ্রয় কেন্দ্র খুলে আমরা খাবার নিশ্চিত সহ সার্বিক খোজ খবর রাখছি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে তাজপুর, শেরকোল ও কলম ইউনিয়ন ঝুকিপূর্ণ। এসব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত ৫-৬টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০টি পরিবার গবাদি পশুসহ আশ্রয় নিয়েছে। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button