Uncategorized

শেরপুরে জাল ভোট দিতে গিয়ে যুবক গ্রেপ্তার

শেরপুর,(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর পৌর নির্বাচনে ভোটার সেজে জাল ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। শনিবার সকাল ১০টার দিকে শহরের ডিজে হাইস্কুল ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। এঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী জানান, আটক আবু সাঈদ গাড়ীদহ ইউনিয়নের ভোটার। অথচ তিনি নিজের পরিচয় গোপন রেখে হিন্দু ভোটার সেজে জাল ভোট দেওয়ার জন্য ভোটকক্ষে ঢুকে পড়েন। এমনকি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে ব্যালট পেপারও হাতে নেন তিনি। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের সন্দেহ হলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
একপর্যায়ে ভুয়া ভোটার প্রমাণিত হলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button