নাটোরের শীর্ষ সন্ত্রাসী মুরগী সোহেল গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল আহম্মেদ ওরফে মুরগী সোহেল চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার(৪ নভেম্বর) ভোররাতে শহরের হাজরা নাটোরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় । সে ঐ এলাকার মৃত মনতাজ আলীর ছেলে ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল আহম্মেদ ওরফে মুরগী সোহেল দীর্ঘদিন ধরে একজন খ্যাতনামা (নাম প্রকাশে অনইচ্ছুক) কৃষিবিদকে হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করে আসছিল । পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনের খরচ বাবদ ঐ কৃষিবিদের কাছে মোটা অংকের টাকা দাবী করলে বিষয়টি তিনি পুলিশকে জানান । পুলিশ অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে মুরগী সোহেলকে চাঁদার টাকাসহ গ্রেফতার করে এবং আদালতে পাঠায় । আদালত জামিন নাম›জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে । মুরগী সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে ।
এদিকে মুরগী সোহেলকে আটকের পর মাদ্রাসা মোড়ে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বলে জানা যায় ।




