
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : নাচোল উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ৫ টার দিকে নাচোল আড্ডা সড়কে বেনিপুর এলাকার মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা বালুটঙ্গি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল (২৮) এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের আঃ সালামের ছেলে সোহান (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে করে দুইজন আজিপুর ভোলা মোড় থেকে ধানসুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে একটি নাইট কোচকে ওভার টেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিক মুচড়িয় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। চালক পলাতক রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতদের উদ্ধার করে। নিহত রবিউল নওগাঁ নাচোল থানার ওসি সত্যটা নিশ্চিত করেন তিনি জানান মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া ট্রাকটিকে জব্দ করা হয়েছে তিনি আরো জানান এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



