slider

নলডাঙ্গা ড্রামের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি টিনের ড্রাম থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ মফাপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ সিআইডি’র ফরেনসিক বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, সকালে উপজেলার সেনভাগ মফাপাড়া এলাকায় সড়কের পাশে টিনের ড্রামের ভিতর বস্তাবন্দী মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, অন্য কোথায় কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করে এখানে এনে ফেলে রেখে গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি রাজশাহী বিভাগীয় সিআইডি’কে অবহিত করলে সিআইডি’র ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্তে নিহত ওই ব্যক্তির কোন পরিচয় সনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।
রাজশাহী সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button