sliderস্থানিয়

নলছিটিতে মানষিক ভারসাম্যহীন ইকবাল হত্যায় ইউপি সদস্য গ্রেপ্তার

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ইকবাল হোসেন হাওলাদার নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃৃত মামলায় উপজেলার নাচনমহল ইউনিয়নের ইউপি সদস্য মো. বাদল হোসেনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক সুফল সরকার অভিযান চালিয়ে ইউপি সদস্য মো.বাদল হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. বাদল হোসেন নাচনমহল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ওই এলাকার আবদুল মজিদ হাওলাদারের পুত্র।

উল্লেখ্য গত রোববার দিবাগত-রাতে মানষিক ভারসাম্যহীন ইকবাল হোসেন হাওলাদারকে স্থানীয় একটি বিদ্যালয়ের সম্মুখ সড়কে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখা হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

এ ঘটনায় সোমবার (১৩ এপ্রিল) নিহতের বড় ভাই মো. আনছার আলী বাদী হয়ে মো. বাদল হোসেনকে এক নাম্বার আসামি করে সাতজন নামীয় এবং অজ্ঞাত ছয়জনকে আসামী করে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন আসামীদের সাথে তাদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ থাকায় সেই ঘটনার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ইকবাল হোসেন হাওলাদার হত্যায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button